ঢাকাSaturday , 2 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুলিশের অভিযানে ১৫ আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 April 2022, 22:28

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ১৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, ভাড়াশিমলা ইউপি’র খানজিয়া এলাকার মৃত রজব আলীর ছেলে ফারুক হোসেন (৩৫), একই গ্রামের জাহিদ কারিগরের স্ত্রী হোসনে আরা বেগম (৪০), নলতা ইউপি’র সন্ন্যাসীরচক এলাকার মৃত আব্বাস আলীর ছেলে রুহুল আমিন (৪৫), একই ইউনিয়নের কাজলা গ্রামের মৃত বাহার আলীর ছেলে নজরুল ইসলাম (৪৮), তারালী ইউপি’র পাইকাড়া এলাকার মৃত রজব আলীর ছেলে রুহুল হক (৪৮), একই ইউনিয়নের জাফরপুর এলাকার জিয়াদ আলী গাজীর ছেলে ফজলুল হক (৪২), বরেয়া এলাকার মোসলেম গাজীর ছেলে মুর্শিদ গাজী (৩৫), আরশাদ কারিগরের ছেলে শাহাদাত হোসেন (৩০), দক্ষিণ শ্রীপুর ইউপি’র গোবিন্দকাটি এলাকার মৃত পরেশ বিশ্বাসের ছেলে মুকুল বিশ্বাস (৪৫), কৃষ্ণনগর ইউপি’র বালিয়াডাঙ্গা গ্রামের মৃত করিম বক্স’র ছেলে রেজাউল করিম (৩০), কৃষ্ণনগর এলাকার শৈলেন্দ্র’র ছেলে রনজিৎ মন্ডল (৪০), একই ইউনিয়নের শংকরপুর গ্রামের ইমাম আলীর ছেলে শাহারুল ইসলাম (৩৬), বিষ্ণুপুর ইউপি’র পারুলগাছা এলাকার মৃত আবু বক্কারের ছেলে সিরাজুল ইসলাম (৪০), মথুরেশপুর ইউপি’র নিজদেবপুর এলাকার আবু বক্কারের ছেলে মনিরুল ইসলাম (৪২) ও রতনপুর ইউপি’র গড়–ইমহল এলাকার বারী মিস্ত্রির ছেলে নজরুল মিস্ত্রি (৩৪)। আসামিদেরকে শনিবার (২ এপ্রিল) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *