ঢাকাThursday , 31 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 March 2022, 22:20

তালা প্রতিনিধি : উপজেলার কৃষ্ণকাটী গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে খবর পেয়ে তালা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু জানান, গত কয়েকদিন ধরে মধ্য বয়সী অজ্ঞাত এই লোকটি এলাকায় ঘোরাফেরা করতো। বৃহস্পতিবার দুপুরের দিকে কৃষ্ণকাটী গ্রামের মোস্তান সরদারের ঘেরের একটি ডোবায় ভাসমান অবস্থায় লোকটির মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়।

পরে তালা থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে তালা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *