ঢাকাWednesday , 30 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জাতীয় শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 March 2022, 21:42

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরে জাতীয় শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিকলীগের শ্যামনগর শাখার আহŸায়ক এসএম কামরুল হায়দার নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাইফুল করিম (সাবু)।

প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহিন, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল প্রমুখ। শ্যামনগর উপজেরা সদস্য সচিব মোহাম্মাদ আলী মোল্যার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুস সালাম ও আজহারুল ইসলাম মধু। ত্রি-বার্ষিক সম্মেলনে পূর্ববর্তী কমিটি বিলুপ্তি করা হয়। পুনরায় এসএম কামরুল হায়দার নান্টুকে সভাপতি ও মোহাম্মাদ আলী মোল্যাকে সেক্রেটারি করে ৪৫ সদস্য বিশিষ্ট শ্যামনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *