ঢাকাFriday , 25 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় নিখোঁজের তিন দিন পর মানসিক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 March 2022, 22:23

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় নিখোঁজের তিন দিন পরে পুকুর থেকে রসুল গাজী (১০) নামে এক মানষিক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পু্লশি। বৃহস্পাতবার (২৪ মার্চ) রাত ৮টায় উপজেলার খলিলনগর ইউনিয়নের গোনালী ঘোষপাড়ার একটি পুকুর থেকে প্রতিবন্ধী শিশুর লাশটি উদ্ধার করা হয়। সে আটারই গ্রামের হালিম গাজীর ছেলে। হালিম গাজী বর্তমানে তালা সদর ইউনিয়নের রহিমাবাদ গ্রামে বসবাস করেন।

প্রত্যক্ষদর্শী প্রভাষ ঘোষ জানান, সন্ধ্যায় তিনি হাঁস তুলতে পুকুরে গিয়ে কিছু একটা ভাসতে দেখেন। এ সময় তিনি এলাকাবাসীকে খবরদেন। এলাকাবাসী পুকুর পাড়ে এসে ভাসমান বস্তুটি দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। রাতেই পুলিশ ঘটনাস্থালে পৌঁছিয়ে পুকুর থেকে প্রতিবন্ধী শিশুর লাশটি উদ্ধার করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার থেকে মানষিক প্রতিবন্ধী শিশুসরসুল গাজী নিখোঁজে হয়। তাকে খুজে পেতে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়।তারা আরো জানায়, শিশুটি মানষিক প্রতিবন্ধী হওয়ায় যেখানে যা পেত তাই খেয়ে বেড়াতো।এই জন্য অধিকাংশ সময় ছেলেটিকে আটকিয়ে রাখা হতো। ঘটনার দিন ছাড়া পেয়েই সে হারিয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানষিক প্রতিবন্ধী শিশুর লাশটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য প্রতিবন্ধী শিশুর লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *