মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে- সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চড়ু–ইভাতি
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’-এই প্রতিপাদ্যে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডি. বি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চড়–ইভাতি। বৃহস্পতিবার দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহিদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মো: আবুল হোসেন, বিদ্যালয়ের সভাপতি, ব্রহ্মরাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলাম, ডি. বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো: মমিনুর রহমান মুকুল, ডি. বি. গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মো: নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, বিদ্যোৎসাহী সদস্য মো: আব্দুল হামিদ বাবু, অভিভাবক সদস্য মো: মোশারফ হোসেন, রবিন্দ্র কর্মকার, মিয়ারাজ হোসেন, মুন্নাফ মন্ডল, সাবেক অভিভাবক সদস্য মো: নজর উদ্দীন সরদার প্রমুখ।
এছাড়া জেলা ও উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে সকাল থেকে বিকাল পর্যন্ত নানা শিক্ষামূলক অনুষ্ঠান মালায় শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহŸান জানিয়ে বলেন, মাদক ও বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। আলোকিত সমাজ গঠনে আলোকিত মানুষ চাই। তাই আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের জ্ঞান চর্চার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে। আমাদের সাংস্কৃতিক মুক্তি অর্জন করতে হবে। তবেই সমাজ থেকে অনাচার ও কুসংস্কার দূর হবে। বক্তারা বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান। (প্রেসবিজ্ঞপ্তি)।

Leave a Reply