ঢাকাSunday , 20 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আমিই একমাত্র এমপি সংসদ অধিবেশন ছাড়া ঢাকাতে থাকি না: এমপি জগলুল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 March 2022, 22:20

নিজস্ব প্রতিনিধি: আমি জীবন দিয়ে হলেও মানুষের জন্য কাজ করে যাবো। আজ থেকে কুশুলিয়া ইউনিয়ন পরিষদ আমার নিজের পরিষদ। এই ইউনিয়নের উন্নয়নের যাবতীয় দায়িত্ব আজ থেকে আমি নিলাম। আমিই একমাত্র এমপি সংসদ অধিবেশন ছাড়া ঢাকাতে থাকি না। সবসময় এই অঞ্চলের মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
রবিবার (২০ মার্চ) বিকেলে কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন পরিষদ আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও কুশুলিয়া ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা দিয়ে আলোচনা সভায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার এসব কথা বলেন।

তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। মানুষ ঘরে বসে সরকারের বিভিন্ন সেবা পাচ্ছে। যতদিন শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ।
কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অর্থ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফ, কুশুলিয়া পুলিশিং কমিটির সভাপতি কাজী মোজাহিদুল ইসলাম তরুন প্রমুখ।

হাজারো মানুষের উপস্থিতিতে ইউপি সচিব শেখ কামরুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী লালন, ব্যবসায়ী রফিকুল ইসলাম, শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতিত পবন মন্ডল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসানসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সূধীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *