ঢাকাThursday , 17 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 March 2022, 22:25

নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের হলরুমে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মহানন্দ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুল কুদ্দুস সরদার।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের চীফ ইন্সট্যাক্টর (ননটেক) ড. এম.এম নজমুল হক, চীফ ইন্সট্যাক্টর ইলেকট্রনিক্স প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ, চীফ ইন্সট্যাক্টর আরএসি প্রকৌশলী কল্লোল রায়, কম্পিউটার বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, বিপ্লব কুমার দাস প্রমুখ। সকালে খুলনা রোড মোড়ে ও সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ক্যাম্পাসের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভা শেষে কেক কাটা ও বিভিন্ন ইভেন্টে খেলা-ধূলার পুরস্কার বিতরণ করা হয়। এসময় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরাা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ট্যুরিজম বিভাগীয় প্রধান এবিএম সিদ্দিক আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *