বর্ণাঢ্য আয়োজনে দৈনিক গ্রামের কণ্ঠের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রেস বিজ্ঞপ্তি : “আমরা নিরপেক্ষ নই, সত্যের পক্ষে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে যশোর হতে প্রকাশিত দৈনিক গ্রামের কণ্ঠের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১২টা ১ মিনিটে সংবাদপত্রের জেলা প্রতিনিধি কার্যালয়ের সম্মেলন কক্ষে পত্রিকাটির প্রকাশনার ১১ বছর পদার্পণে আলোচনা সভা কেককাটা ও দোয়া অনুষ্ঠিত হয়। দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমানের সভাপতিত্বে এবং দৈনিক গ্রামের কণ্ঠের সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম নূর ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আবুল কালাম বাবলা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবুল কালাম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন, নিরাপদ সড়ক চাই এর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ দিদারুল ইসলাম। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, পত্র পত্রিকায় যারা সাংবাদিকতা করেন আজকাল সাংবাদিকদের মানুষ ভয় পায়। অনেক সাংবাদিক আছে যারা ভয়ভীতি প্রদর্শন করে তাদের উদ্দেশ্য করে তিনি বলেন ভয়ভীতি প্রদর্শন না করে সাংবাদিকরা যদি পজিটিভ নিউজ করে তাহলে মানুষেরা সাংবাদিকদের শ্রদ্ধাবোধ বাড়ার পাশাপাশি পত্রিকার পাঠক সংখ্যাও বাড়বে। এ সময় সাতক্ষীরার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply