জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট মিলনায়তনে জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শাফি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, সাবেক দেবহাটা উপজেলা চেয়ারম্যান এড. স.ম গোলাম মোস্তফা, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সহ-সভাপতি ইসমত আরা, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস, রোকসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মাহফুজা রুবি, রওশনারা রুবি, সোনিয়া পারভিন শাপলা, রুমা রানী বরকন্দাজ, শ্রম বিষয়ক সম্পাদক ও পৌরসভার মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা খাতুন, সদস্য রেবেকা পারভীন রিক্তা, মমতাজ বেগম, মনোয়ারা খাতুন, মোসলেমা খাতুন, নিলুফা বেগম, ঝরনা, আকলিমা খাতুন লিমা, তৈয়্যেবা, রওনক প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply