ঢাকাWednesday , 16 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 March 2022, 22:15

নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ মার্চ) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়।
অভিভাবক সদস্য ৪টি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২১৮ জন ভোটারের মধ্যে ২০৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন এবং একটি ভোট বাতিল হয়। প্রার্থী নবদ্বীপ সরকার (টিউবওয়েল প্রতীক) ১২৫ ভোট পেয়ে ১ম স্থান, সুশান্ত কুমার মন্ডল (বল) ১১০ ভোট পেয়ে ২য় স্থান, উত্তম কুমার মন্ডল (চেয়ার) ১০১ ভোট পেয়ে ৩য় স্থান ও ধর্মদাশ মন্ডল মোরগ) ৯১ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।

অপরদিকে অভিভাবক সদস্য (মহিলা) পদে লক্ষী রানী সরকার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন, প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমীক সুপার ভাইজার মুহাম্মদ হাসানুজ্জামান। নির্বাচন চলাকালে প্রধান শিক্ষক, পুলিশ বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *