ঢাকাWednesday , 16 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে তালায় মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 March 2022, 22:02

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ঠিকাদারি কাজে ব্যবহারিত উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরার তালায় মানববন্ধন করেছে ঠিকাদাররা।
তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে বুধবার (১৬ মার্চ) বেলা ১১ টায় তালা উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিনিয়র ঠিকাদার গাজী সুলতান আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাসদ নেতা মীর জিল্লুর রহমান, ঠিকাদার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুনায়েদ আকবর, ঠিকাদার মোঃ আব্দুল জব্বার সরদার, আব্দুল লতিফ মোড়ল, মোঃ জাহাঙ্গীর হোসেন, কাজী আরিফুল হক বুলু, মীর কায়েম ইসলাম ডাবলু, মীর কল্লোল, কনোক ঘোষ প্রমূখ।

মানববন্ধনে বক্তরা বলেন, কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ঠিকাদারী কাজে ব্যবহারিত উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধি করে চলেছেন। ফলে প্রকল্প বাস্তবায়নে নির্ধারিত মূল্যেরও বেশী খরচ হচ্ছে তাদের। যার কারণে অধিকাংশ প্রকল্প বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। যদি উপকরণের দাম না কমানো হয় তাহলে নির্ধারিত সময়ে কাজ শেষ করাও সম্ভব হবে না। এ কারণে ঠিকাদাররা পথে বসে যাবে আর সরকারের সকল উন্নয়নমূলক কাজ বাঁধাগ্রস্থ হবে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে সঠিক দামে উপকরণ প্রাপ্তির সুযোগ করে দিতে সরকারের প্রতি জোর দাবী জানান তারা।

মানববন্ধন শেষে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদারের মাধ্যমে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *