ঢাকাWednesday , 16 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 March 2022, 22:05

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) বেলা ২ টার দিকে উপজেলা ভূমি অফিস পাঠাগার ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফরুল্যাহ ইব্রাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, ইলাদেবী মল্লিক, যুগ্ম সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মুনসুর আলী, সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল, সহ সাংগঠনিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নারী ও শিশু সম্পাদক কনিকা সরকার, মিডিয়া সম্পাদক সেলিম শাহরিয়ার প্রমুখ।

এসময় উপজেলা ভূমি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উত্তরণ কেন্দ্র ব্যবস্থাপক আলমগীর হোসেনের ব্যবস্থাপনায়, উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ভূমি কমিটির সভায় ভূমিহীনদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *