ঢাকাMonday , 7 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিশ্ব ঐতিহ্যে বঙ্গবন্ধুর প্রামাণ্য দলিল ঐতিহাসিক ৭ই মার্চ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 March 2022, 22:04

নিজস্ব প্রতিবেদক : নব জীবনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্প্রচার এবং আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটিতে নব জীবন, নবজীবন ইনস্টিটিউট ও নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা সহ সকল সেকশনের সদস্যরা উপস্থিত ছিলেন। নব জীবনের নিজস্ব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নব জীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, নব জীবন মাইক্রোফাইন্যান্স কর্মসূচির কোঅর্ডিনেটর মো. সেলিম মিয়া, এইচ আর অ্যান্ড অ্যাডমিন অফিসার মো. রেজাউল করিম প্রমুখ। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, আজ ঐতিহাসিক ৭ই মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা অবিস্মরণীয় গৌরবের এক অনন্য দিন। সুদীর্ঘকালের আপোশহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক উত্তাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বঙ্গবন্ধুর এই তেজোদৃপ্ত ঘোষণাই ছিল প্রকৃতপক্ষে আমাদের স্বাধীনতার ভিত্তি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই ভাষণ থেকেই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চুড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। ১৯৬৬’র ৬-দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচনের পর যখন বাংলার জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা শুনতে অধীর আগ্রহে বসেছিল, তখনই ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে পরাধীনতার গøানি থেকে মুক্ত করার জন্য দিক-নির্দেশনা প্রদান করেছিলেন। সেদিন উত্তাল জনসমুদ্রে দাঁড়িয়ে বাংলার মুক্তিকামী জনতার উদ্দেশে বঙ্গবন্ধু প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহŸান জানিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রæর মোকাবিলা করতে হবে। আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলার আহŸান জানিয়ে ভাষণে বঙ্গবন্ধু আরো বলেন, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো।

এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। সেই মহান নেতার স্বপ্ন সোনার বাংলাদেশ ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর প্রধান বাচ্চু মুনশি। এ সময় ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *