ঢাকাSunday , 6 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিশিষ্ট সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 March 2022, 22:20

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর মাতা শোভারানী চক্রবর্তী রবিবার বিকাল তিনটায় ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের কলাপাতা গ্রামের নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় একশত বছর। বার্ধক্যজনিত কারণে তিনি গত এক সপ্তাহ যাবত অসুস্থ হয়ে নিজের বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র সন্তান, ৫ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শোভারানী চক্রবর্তী দীর্ঘদিন তার জ্যেষ্ঠ পুত্র রামকৃষ্ণ চক্রবর্তীর সাতক্ষীরা শহরের রসুলপুর মেহেদীবাগের বাড়িতে বসবাস করতেন। এক বছর আগে তিনি স্বামীর পৈতৃক ভিটায় ফিরে গিয়ে কনিষ্ঠ পুত্র লক্ষণ চক্রবর্তীর সংসারে বসবাস করতেন। বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। কপোতাক্ষ নদের তীরবর্তী বাহাদুরপুর শশান ঘাটে শোভারানী চক্রবর্তীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন-সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *