ঢাকাWednesday , 2 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 March 2022, 22:02

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : মুন্সীগঞ্জ ইউনিয়নের বার বার নির্বাচিত ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আনারুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ মার্চ) বিকাল ৪টায় স্থানীয় এলাকাবাসী মুন্সিগঞ্জের মইজুদ্দী মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমান, শাহজাহান সিরাজ, ইমন কুমার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি সদস্য আনারুল ইসলামকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এবং অসহায় মানুষকে ভয় দেখিয়ে তাদের ভিডিও বক্তব্য ধারন করে একটি কুচক্রী মহল মিথ্যা সংবাদ প্রচার করায়। ইউপি সদস্য আনারুল ইসলামের কারণে ওই কুচক্রী মহল ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদক বিক্রি করতে না পেরে, সুন্দরবনের অবৈধ কাঠ কাটতে না পেরে, এলাকায় বিশৃঙ্খলা করতে না পেরে এহেন অপপ্রচারে লিপ্ত হয়েছে। স্থানীয় জেলে বাওয়ালিদের অপকর্মে লিপ্ত করতে না পেরে ইউপি সদস্য আনারুল ইসলামের পিছনে উঠে পড়ে লেগেছে।

বক্তারা আরো বলেন, প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়লের ছেলে রাসেল মাহমুদ আনারুল মেম্বারকে জড়িয়ে যে ভিডিওটি প্রকাশ করেছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। এলাকাবাসী মানববন্ধন থেকে এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *