ঢাকাMonday , 28 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 February 2022, 22:09

নিজস্ব প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
সভায় ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রোকনুজ্জামান বাপ্পি, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সী, সাহিত্যিক গাজী আজিজুর রহমান, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *