ঢাকাTuesday , 22 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে নব-নির্বাচিত মেম্বারদের শপথ গ্রহণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 February 2022, 22:28

নিজস্ব প্রতিনিধি : ৫ ম ধাপের ৫ জানুয়ারি আশাশুনিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত ইউপি মেম্বার ও মহিলা মেম্বারদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১.৩০ টায় বিভাগীয় এতিম ও প্রতিবন্ধী ছেলে-মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে লিখিত শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান।

উপজেলার ১১ ইউনিয়নের ৯৯ জন সাধারণ সদস্য (মেম্বার) ও ৩৩ জন সংরক্ষিত সদস্য (মহিলা মেম্বার) গণের দু’টি গ্রæপে বিভক্ত করে শপথ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, জগদীশ চন্দ্র সানা, প্রভাষক দিপঙ্কর বাছাড় দীপু, মাহবুবুল হক ডাবলু, ওমর সাকি পলাশ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *