ঢাকাMonday , 21 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুলিশের অভিযানে ১০৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 February 2022, 13:31

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জে ১০৫ বোতল ফেনসিডিলসহ মুজিবুর রহমান (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

ওই ব্যবসায়ী উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খারহাট গ্রামের শেখ ছবেদ আলীর ছেলে।

থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা খারহাট ব্রিজ সংলগ্ন এলাকায় সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোরবেলা মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

ওই সময়ে ১০৫ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী মুজিবুরকে আটক করা হয়।
আসামিকে বেলা ১২ টার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *