ঢাকাFriday , 18 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির কাদাকাটি বাজারে ব্যবসায়ীদের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 February 2022, 22:00

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি বাজারের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাজারের চাদনী চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সাতক্ষীরা জজ কোর্টের সিনিয়র আইনজীবী জিয়াউর রহমানের সভাপতিত্বে বাজার কমিটির সেক্রেটারী ইয়াহিয়া সানার সঞ্চালনায় এসময় কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকী ফেরদৌস পলাশ, আশাশুনি সরকারী কলেজের অধ্যাপক মাওলানা হাবিবুল্লাহ বাহার, ইউপি সদস্য ইয়াকুব আলী বেগ, আলমগীর হোসেন আঙ্গুর, আব্দুল কাদের সানা, বশির আহমেদ টুকু, বিপ্লব রায়, সাবেক ইউপি সদস্য আবু হাসান বাবু, ব্যবসায়ী মাওলানা আহসানউল্লাহ, মোহছেনুজ্জামান, জাহিদুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বাজার কমিটি গঠন, চুরি রোধে করণীয়, বাজারের উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় আগামী ২৫ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকালে বাজার কমিটি গঠনের লক্ষে একই স্থানে পূনরায় মতবিনিময় সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *