ঢাকাSaturday , 12 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে ডিএমসি ক্লাব চ্যাম্পিয়ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 February 2022, 22:23

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের পারুলগাছা মাঠে ৮ দলীয় সিক্স এ সাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ফেব্রæয়ারি) সকাল থেকে দিনব্যাপী খেলার উদ্বোধন করেন ও পুরস্কার বিতরণ করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃণাল কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও পারুলগাছা প্রগতি সংঘের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহকারী অধ্যাপক নারায়ন চক্রবর্তী রাজিব, ইউপি সদস্য আফছার উদ্দীন, প্রগতি সংঘের ক্রীড়া সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসীম রায়, শিক্ষক দীপঙ্কর, শহিদুল ইসলাম, রেজাউল করিম ঢালী, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী, বীমা কর্মকর্তা রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ প্রমুখ।

ক্রীড়া সংগঠক মেহেদী হাসান বাবুর সার্বিক ব্যবস্থাপনায় ও শাহাজান ঢালীর সঞ্চালনায় টুর্নামেন্টের ফাইনালে টস হেরে ডিএমসি ক্লাব প্রথমে ব্যাট করে নির্দ্ধারিত ৫ ওভারে ৯৫ রান সংগ্রহ করে। জবাবে পিডিকে মিতালী সংঘ নির্দ্ধারিত ওভারে ৯০ রান তুলতে সক্ষম হয়। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বিজয়ী দলের টিপু এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন একই দলের হিনো। প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন আব্দুর রহমান ও শামীম হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *