ঢাকাSunday , 30 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভিজিডি কার্ডধারীদের বসার জন্য স্থায়ী চেয়ারের ব্যবস্থা করলেন কুশুলিয়া ইউপি চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 January 2022, 22:24

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের চাউল বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ চাউল বিতরণের উদ্বোধন করেন। তিনি বলেন, কুশুলিয়া ইউনিয়ন পরিষদ হবে একটি আধুনিক ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদে কোন প্রকার দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না।

ভিজিডি কার্ডধারী অনেক বয়োজ্যেষ্ঠ মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে চাউল নিতে হয়। আজ থেকে আর দাঁড়িয়ে থেকে চাউল নিতে হবে না। আমি আপনাদের জন্য স্থায়ী চেয়ারের ব্যবস্থা করেছি। রোদের সময় ছামিয়ানার ব্যবস্থা করবো। আর যেন কোন মানুষকে কষ্ট পেতে না হয়।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত ইউপি সদস্য জোৎনা আরা, সদস্য আবু মুসা সরদার, শেখ খায়রুল আলম, আব্দুল হাকিম, আব্দুল গফ্ফারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *