ঢাকাSunday , 30 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ফার্নিচার তৈরির দোকানে আগুন: দুই লক্ষাধিক টাকার ক্ষতি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 January 2022, 22:27

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে একটি ফার্নিচার তৈরির দোকানে আগুর লেগে ফার্নিচার তৈরির সরঞ্জাম, কাঠ ও কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র ভস্মীভূত হয়েছে।
রবিবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সামনে ঢাকা নিউ ফার্নিচার নামক দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান বন্ধ থাকার কারণে আগুনের সূত্রপাত জানা যায়নি। তবে ফার্নিচারের দোকানের পিছন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে চারদিক ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বেশ কিছু কাঠের দরজা, জানালা, চেয়ার, টেবিল, ফার্নিচার তৈরির যাবতীয় সরঞ্জাম পুড়ে গেছে যার আনুমানিক মূল্যে ২ লক্ষাধিক টাকা।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকান্ডে দোকানে থাকা কাঠ ও কাঠের তৈরি আসবাবপত্র পুড়ে গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *