Sunday, 6 September 2026

কালিগঞ্জের ভাড়াশিমলা ইউপিতে নব-নির্বাচিতদের শুভাগমন ও সাবেকদের বিদায় সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 January 2022, 22:36

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ভাড়াশিমলা ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান- মেম্বারদের শুভাগমন ও সদ্য সাবেক চেয়ারম্যান- মেম্বারদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মোহাম্মদ নজরুল ইসলাম।

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্জ্ব মোহাম্মদ শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা খান আসাদুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, সদ্য বিদায়ী চেয়ারম্যান নুর মোহাম্মদ বিশ্বাস, রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ, সাংবাদিক হাফিজুর রহমান মাসুম, ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত সদস্যগণ। অনুষ্ঠানে ইউনিয়নের হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *