ঢাকাFriday , 28 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া রিপোর্টার্স ক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 January 2022, 22:41

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকালে উপজেলার পশু হাসপাতাল সংলগ্ন গণমাধ্যম ভিত্তিক সংবাদিক সংগঠন কলারোয়া রিপোর্টার্স ক্লাবে বছরের প্রথম মাসে বাৎসরিক কর্মপরিকল্পনা ও খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করে ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান ফারুকীর সঞ্চালনায় সভায় বক্তব্য রেখে উপস্থিত ছিলেন, ক্লাবের সাধারণ সম্পাদক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, সহ-সভাপতি দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি এসএম জাকির হোসেন, সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক মুজাহিদুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সাংবাদিক সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন পলাশ, কালের চিত্র পত্রিকার প্রতিনিধি সহ-সাংগঠনিক সম্পাদক এসএম ফারুক হোসেন, বাংলাদেশের খবর পত্রিকার সাংবাদিক কোষাধ্যক্ষ সংবাদিক মোস্তফা হোসেন বাবলু, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক আরিফুল হক চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম রসুল, নির্বাহী সদস্য তাজউদ্দীন আহমেদ রিপন, এমএ আজিজ, জিএম জিয়া, সাধারণ সদস্য মিল্টন কবির, আজকের পত্রিকার ফারুক হোসাইন রাজ, রেজওয়ান উল্লাহ প্রমুখ।

সভা সূত্র জানায়, সভায় গত বছরের আয় ব্যায় হিসাব উপস্থাপন করে বাৎসরিক কর্মপরিকল্পনা ও গঠনতন্ত্র প্রণয়ন করে বনভোজনসহ সংগঠনের উন্নয়ন কাজের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *