আশাশুনি থানার ওসিকে ব্লাড ব্যাংকের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)কে আশাশুনি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে কর্মকর্তা ও সদস্য বৃন্দের ফুলের শুভেচ্ছা প্রদান ও মত বিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে অফিসার ইনচার্জ এর কার্যালয় উপস্থিত হয়ে ফুলের শুভেচ্ছা প্রদান শেষে এ মতবিনিময় করেন। এসময় ওসি মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে সজাগ থাকতে হবে। আমি আমার এই গুরুদায়িত্ব ন্যায়-নিষ্ঠার সাথে পালন করতে পারি সেজন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি। আমি সকলের সহযোগিতা নিয়ে মাদক সন্ত্রাস মুক্ত মডেল আশাশুনি থানা গড়ে তুলতে চাই। আপনাদের কোথাও কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমার শরণাপন্ন হবেন।
তিনি বলেন, আমরা সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে চলাফেরা করি। ফুলের শুভেচ্ছা প্রদানকালে এস আই সেলিম জাহাঙ্গীর, উপজেলা ব্লাড ব্যাংকের সভাপতি মিলন হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক আসিফ মোড়ল, সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন, দপ্তর সম্পাদক আকাশ সরদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লিলি সরকার, কার্যকারী সদস্য সজিব হোসেন, মুক্তাদির হোসেন, খায়রুজ্জামান পাপ্পু, সবুজ হোসেন, রাসেল, শাকিল, রুবেল, রাজু, রাজিন, প্রদীপ, শাহিনুর প্রমুখ।

Leave a Reply