ঢাকাMonday , 24 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে গণ-অভ্যুত্থান দিবস পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 January 2022, 22:28

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা তাঁতীলীগ, ছাত্রলীগ, সড়ক ও পরিবহন শ্রমিকলীগ, তরুনলীগ ও সৈনিকলীগ।
সোমবার (২৪ জানুয়ারি) বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় আ’লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন, অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা তাঁতীলীগ সাধারণ সম্পাদক হুমায়ন কবির রাসেলের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুবলীগ নেতা সাজ্জাদুল হক কালু।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হুমায়ন কবির সুমনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষকলীগের আহŸায়ক এন এম বি রাশেদ সরোয়ার শেলী, সদস্য সচিব মতিলাল সরকার, সড়ক ও পরিবহণ শ্রমিকলীগ সভাপতি রবিউল ইসলাম নবু, ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান সুমন, নাজমুল হোসেন, সাংবাদিক এম এম সাহেব আলি, তাঁতীলীগের সদস্য সচিব জুয়েল রানা, সাবেক ছাত্রনেতা শেখ রাকিব হাসান।

অনুষ্ঠানে সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আল আমিন, সহ-সভাপতি নূর মোহাম্মদ শান্ত, কলেজ ছাত্রলীগের শাওন, মিলন, মোহাম্মদ আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *