ঢাকাThursday , 20 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে উপজেলা পর্যায়ের ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 January 2022, 22:07

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে ৫০ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা এ্যাথলেটিক্স ও ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ব্যাডমিন্টন ও ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এখেলা অনুষ্ঠিত হয়।

ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রথম খেলায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ২-০ সেটে গদাইপুর জেহের আলি মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। ২য় খেলায় বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল ২-১ সেটে শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। ফাইনালে বুধহাটা কলেজিয়েট স্কুল দল ২-১ সেটে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে উপেজেলা চ্যাম্পিয়ন হয়।

উপজেলা পর্যায়ের ভলিবল খেলায় বলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় দল ২-০ সেটে মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে ফাইনালে ওঠে। ফাইনালে হাড়িভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় দল ২-০ সেটে বলাবাড়িয়া হাই স্কুল দলকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা পরিচালনা করেন আছাদুল হক, আলমগীর কবির, আনিছুর রহমান, উত্তম কুমার মন্ডল, আরিফ বিল্লাহ ও নীল কমল মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *