ঢাকাWednesday , 19 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 January 2022, 22:58

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জিয়াউর রহমানের ৮৬ তম জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়।

উপজেলা বিএনপি’র (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রোকনুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পি, উপজেলা বিএনপির স্ব-নির্ভর সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, প্রচার সম্পাদক কিচমতুল বারী, দপ্তর সম্পাদক খায়রুল আলম, উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল আজিজ,যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বি হোসেন,জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন, সদস্যসচিব শেখ পারভেজ হোসেন, ছাত্রনেতা ছাদিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আল-মামুন, কুশুলিয়া ইউনিয়ন যুবদলের মুরশিদ আলী প্রমুখ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন পাড়। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধায়নে ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা ডা. মোহাম্মদ শহিদুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *