ঢাকাSunday , 16 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় বাসের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী নিহত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 January 2022, 22:03

তালা প্রতিনিধি : তালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার আটুলিয়া গ্রামের মৃত জালাল উদ্দীনের পুত্র মোটরসাইকেল চালক আব্দুর রশিদ মোড়ল (৬০) এবং সাত্তার মোড়লের পুত্র মো. জিল্লুর রহমান মোড়ল (৫৮)। এ সময় গুরুতর আহত হয় একই গ্রামের মোজাম মোড়লের পুত্র মো. আবু তালেব (৭০)।

আহত আবু তালেবকে উন্নত চিকিৎসার জন্য মূমুর্ষাবস্থায় খুলনা নেয়া হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) বিকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার আলাদীপুর বাঁশতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘাতক বাসটি (খুলনা মেট্রো-জ-১১-০০২৪) তালার জাতপুর ক্যাম্পের পুলিশ আটক করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের লাশ তালা হাসপাতালের মর্গে ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ওই ৩ মোটরসাইকেল আরোহী চুকনগর থেকে জাতপুরের দিকে আসছিলেন। পথিমধ্যে জাতপুর পেয়ারাতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাইকগাছা হতে খুলনাগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখে সংঘর্ষ হয়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *