ঢাকাThursday , 13 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 January 2022, 22:15

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার যুগিখালি ইউনিয়নের গোছমারা গ্রামে ২০২১-২২ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরন প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহ:স্পতিবার বিকাল ৩ টার সময় যুগিখালি ইউনিয়নের ইউ, পি সদস্য বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খুলনা অঞ্চলের মনিটরিং অফিসার সামিউল রহমান উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদেরকে নতুন প্রযুক্তির মাধ্যমে মাত্র ১০৫ দিনে বীণা-১৭ ধান উৎপাদনে কৃষকদের উৎসাহিত করেন। এবং সকল কৃষকদেরকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বীজ উৎপাদন ও সংরক্ষনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ ইমরান হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা দিদারুল ইসলাম, মো: কবির হোসেন, রাজু আহম্মেদ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এস.এম জাকির হোসেন, কোষাধাক্ষ্য মোস্তফা হোসেন বাবলু, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, দৈনিক নতুন সূর্যের সম্পাদক আরিফুল হক চৌধুরী ও ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক ও কৃষাণীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা তুষার কান্তি সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *