ঢাকাTuesday , 11 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর দলিল লেখক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আর নেই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 January 2022, 21:48

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক এস এম নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। সোমবার বিকাল ৪টার দিকে শহরের মুন্সিপাড়ায় তাঁর নিজস্ব বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

তিনি দীর্ঘদিন যাবৎ স্ট্রকজনিত কারণে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মরহুম এস এম নুরুল ইসলাম আলিপুর এলাকার মৃত ইছাক আলীর ছেলে ও সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক জাহাঙ্গীর আলম মুন্নার পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মোসলেমা আদর্শ একাডেমী প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাযা হয়। পরে জোহরের নামাজ বাদ আলীপুর পৈতৃক বাসভবনে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তাঁর জানাযা নামাজে সদর সাব রেজিস্ট্রি অফিসের খন্ডকালীন সাব রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম, কালিগঞ্জ রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার মোস্তাফিজুর রহমান, শ্যামনগর রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার ইমরুল কায়েস, কলারোয়া রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার মঞ্জুরুল ইসলাম, সদর দলিল লেখক সমিতির সভাপতি মো. হায়দার আলী, সাধারণ সম্পাদক শেখ আজাদ হোসেনসহ দলিল লেখকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *