ঢাকাTuesday , 11 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনী গ্রামে দেখা মিলল সুন্দরবনের বাঘের পায়ের ছাপ

admin ঢাকা
আপডেট: 11 January 2022, 22:48

আল-হুদা মালী গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগরের সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী দাতিনাখালী গ্রামের চুনা নদীর তীরে থেকে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা রাস্তা পর্যন্ত সুন্দরবনের বাঘের হেঁটে চলা পায়ের চিহ্ন দেখা মিলছে। আবারও লোকালয়ে দেখা দিয়েছে বাঘের আতঙ্ক। দাতিনাখালি মহসিন সাহেবের হুলায় নদীর তীরে এটি দেখা যায়। জেলেদের উপর বাঘের আক্রমণের ঘটনাও ঘটছে। এতেই ধারণা করা হচ্ছে সুন্দরবনের বাঘের সংখ্যা বেড়েছে। সাতক্ষীরা রেঞ্চের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, বন বিভাগ সুন্দরবনে বাঘ বেড়েছে। ৩-৪ দিন আগে চুনা নদীর তীরে বাঘের পায়ের চিহ্ন দেখা যায়।

চুনা নদীর ওপারে সুন্দরবন। ধারণা করা হচ্ছে, সুন্দরবন থেকে নদী সাতরে বাঘটি লোকালয়ের মধ্যে চলে আসে। এরপর আবারও সুন্দরবনে ফিরে যায়। বাঘটি নদী পার হয়ে এসে আবারও জঙ্গলে চলে গেছে।তিনি আরো বলেন, এ ঘটনায় উপক‚লীয় এলাকায় সকলকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এবং ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিপিআরটি), কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিডি) এদের মাধ্যমে ওই এলাকায় ২৪ ঘন্টা টহলের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *