ঢাকাTuesday , 4 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার বেতনা নদীতে ধরা পড়লো বিশাল ডলফিন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 January 2022, 22:13

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার বেতনা নদীতে জেলেদের পেতে রাখা জালে ধরা পড়লো বিশালাকৃতির একটি ডলফিন। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা ব্রিজের নিচ থেকে ডলফিনটি ধরা পড়ে। স্থানীয়রা জানান, কারেন্ট জালে ডলফিনটির লম্বা মুখ আটকে গেলে ভাটার সময় এটি চরে চলে আসে। এসময় জেলেরা টেনে উপরে তোলার কিছু সময় পর ডলফিনটি মারা যায়। ডলফিনটির ওজন প্রায় পাঁচ মণ।

এদিকে ডলফিন ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। স্থানীয় ইউপি সদস্য তপন শীল জানান, উৎসুক জনতা ডলফিনটি দেখতে ভিড় করছে। ডলফিনটি থেকে এখন দুর্গন্ধ বের হচ্ছে। যদি প্রাণিসম্পদ বিভাগের লোকজন না আসে, তবে এটি মাটিচাপা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *