নব জীবনের উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন প্রোগ্রাম
ডেস্ক রিপোর্ট : নব জীবনের উদ্যোগে এবং নভো জীবন, ইউকে এর আর্থিক সহযোগিতায় ওপেন ইওর আইস থ্রু ক্যাটারাক্ট সার্জারী প্রোজেক্ট এর আওতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি রোগী বাছাই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। রবিবার (০২ জানুয়ারি) নব জীবন সেন্টারে বাছাইকৃত রোগীদের মধ্যে অপারেশনযোগ্য রোগীদেরকে ছানি অপারেশনের জন্য যশোরে প্রেরণ করা হয়। অনুষ্ঠানে নব জীবনের কার্য নির্বাহী পরিষদের সভাপতি মো. শামসুল আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দৃষ্টি মানুষের জন্মগত অধিকার। দৃষ্টি না থাকলে মানুষ যে কত অসহায় তা একমাত্র সেই বলতে পারে যার দৃষ্টি নাই। নব জীবনের বিশেষ উদ্যোগের কারণে তিনি নব জীবনের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে যেন নব জীবন এইভাবে মানুষের পাশে থাকতে পারে সেই ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চলমান পরিস্থিতিতে উপস্থিত সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মাস্ক পরিধান করার নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, নব জীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম সহ নব জীবনের কার্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ চক্ষু পরীক্ষা ও ছানি রোগী বাছাই সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নব জীবনের প্রোজেক্ট ম্যানেজার মো. আলমগীর হোসেন।

Leave a Reply