ঢাকাThursday , 30 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ইউনিয়ন পরিষদে পদার্পণে সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 December 2021, 23:29

মাহফিজুল ইসলাম আককাজ : উৎসব মূখর পরিবেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ইউনিয়ন পরিষদে পদার্পণে সংবর্ধনা অনুষ্ঠান ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদের আয়োজনে রেউই বাজার সংলগ্ন পরিষদ চত্বরে বাঁশদাহ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর। সে লক্ষ্যে কাজ শুরু হয়ে গেছে। শহরের সুবিধা পৌছে যাচ্ছে গ্রামে। তিনি আরো বলেন, আপনারা যাকে মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন। সেই মাস্টার মো. মফিজুর রহমান আপনাদের এলাকার উন্নয়নে আমার সহযোগিতায় অনেক কাজ করেছে। আর আজ থেকে মনে করেন আমি আপনাদের চেয়ারম্যান। আপনাদের এলাকার উন্নয়নের সকল দায়-দায়িত্ব আমি কাঁধে নিলাম। মাস্টার মো. মফিজুর রহমানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছিল। ভোটার তালিকা থেকে তার নাম স্থানান্তরিত করে শার্শাতে নেওয়া হয়েছিল। ভুয়া নোটিশ করা হয়েছিল সে নির্বাচন করতে পারছে না। তিনি আরো বলেন, গতবারের চেয়ারম্যান এস.এম মোশারফ হোসেন মাস্টার মো. মফিজুর রহমানের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র করেও তার জয় ঠেকাতে পারিনি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সহ-সভাপতি মফজুলার রহমান খোকন, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, দপ্তর সম্পাদক প্রভাষক শাহাজান সিরাজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আবুল জলিল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। এসময় নব-নির্বাচিত চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান ও নব-নির্বাচিত ৯জন ইউপি সদস্যদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় দলীয়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাঁশদহা ইউনিয়নের হাজার হাজার জনগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ থেকে বোঝা যায় বাঁশদহা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমানকে স্বতস্ফুর্তভাবে তাদের সমর্থন ও ভালবাসা দিয়ে ভোটে জয়লাভ করিয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের সহ- স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসান উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *