ঢাকাWednesday , 29 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রতাপনগরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 December 2021, 22:09

নিজস্ব প্রতিনিধি : প্রতাপনগরের জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আযম সিদ্দিকীর পিতা সাবেক ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল মোমেন গাজী (৭০) বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেছেন।

মঙ্গলবার রাত ৮ টা ৫০ মিনিটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সৎ সহজ সরল সদালাপী এই মুক্তিযোদ্ধা ছিলেন মানুষের খুব প্রিয় মানুষ। মৃত্যুন্তে তিনি এক স্ত্রী এক ছেলে চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল জোহর নামাজের পর মরহুমের পৈত্রিক বাড়ির মাঠে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হান্নান, এ পি এস কলেজ অধ্যক্ষ মাও. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান গাজী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক এস এম শরিফুজ্জামান, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আলেম ওলামা সহ বিভিন্ন পর্যায়ের কয়েকশ মুসুল্লিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *