ঢাকাWednesday , 29 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় মানবকল্যাণ তহবিলের শীতবস্ত্রসহ বিভিন্ন সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 December 2021, 22:37

জালালাবাদ (কলারোয়া) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের স্বেচ্ছাসেবী সামাজিক ও অরাজনৈতিক সংগঠন মানব কল্যাণ তহবিলের উদ্যোগে হাফেজ,এতিম শিশু ও অসহায়দের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে।
২৯ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত কলারোয়া উপজেলার উপজেলার বিভিন্ন হাফিজিয়া ও এতিমখানায় শিশুদের মাঝে এ সকল উপহার সামগ্রী বিতরণ করা হয়। কুমারনাল জামে মসজিদে কার্পেদ প্রদান, সিংহলাল হাফিজিয়া মাদ্রাসায় কার্পেট ও এতিম বাচ্চাদের জ্যকেট প্রদান, জালালাবাদ রহমানিয়া হিফয মাদ্রাসায় টাকা ব্যয়ে কার্পেট, কম্বল ও খেলা সামগ্রী বিতরণ, এবং মুরারীকাটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কম্বল বিতরণ করা হয়। এসময় তিনটি মাদরাসার এতিম ও হিফজ পড়ুয়া ছাত্রদের এক বেলা রাত্রের খাবার খাওয়ানো হয়। এছাড়া একশোর অধিক গরীব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উপহার পেয়ে মাদরাসার এতিম ও হিফজ পড়ুয়া ছাত্ররা বলেন,কম্বল,জ্যাকেট খেলনা ও ভাল খাবর পেয়ে আমরা সকলে খুব আনন্দিত হয়েছি এবং মানবকল্যাণের জন্য দোয়া করেছি। স্বেচ্ছাসেবী সংগঠন মানবকল্যাণ তহবিলের পরিচালক জাকির হোসেন বলেন,কোমলমতি ছাত্র ও অসহায় মানুষের শীতের সামগ্রী কিছুটা হলেও উপকারে আসেবে, আর এতেই মানব কল্যাণ তহবিলের কর্মীরা খুঁশি। আমরা জানি সমাজের অসহায় এতিম শিশু ও মানুষের মুখে হাসি ফুটানোর আনন্দ কতখানি।আমরা সময় চেষ্টা করি গরীব অসহায়দের খুঁজে সাহায্য করার। মানব কল্যাণ তহবিল এ পর্যন্ত বহু অসহায় রোগীদের চিকিৎসার জন্য আর্থিক করেছে।
উল্লেখ্য, এতিমধ্য মানবকল্যাণ তহবিলের সহযোগিতায় কলারোয়া উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের তিন বছরের এতিম শিশু আমির হামজার দুই লক্ষ টাকা ব্যয়ে হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *