ঢাকাTuesday , 28 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিক আসাদুজ্জামানের ছোট চাচা ও মোস্তাফিজুর রহমান উজ্জল এর বড় চাচির মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক প্রকাশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 December 2021, 22:42

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বাংলা ভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামানের ছোট চাচা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন গাজী (৭৭) বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার দিবাগত রাত ৪টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি আশাশুনির মধ্যম বড়দল গ্রামের মৃত আলহাজ্ব বেলায়েত হোসেন গাজীর ছেলে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর মরহুমের রাষ্ট্রীয় মর্যদায় গার্ড অব অনার ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

অপর দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময় ও মাচরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জলের বড় চাচিমা এবং বাংলাদেশ নৌ কমান্ডো এসোসিশেনের সাবেক মহাসচিব নৌ-কমান্ডো মরহুম খলিলুর রহমানের বোন ফিরোজা বেগম (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বেশ কিছু দিন যাবত পিত্তথলিতে পাথরসহ বেশ কিছু রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ আসর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাদের দুইজনের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, এম শাহীন গোলদার, মাছুদুর জামান সুমনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *