ঢাকাTuesday , 28 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে শ্বশুরের নামে ধর্ষণের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 December 2021, 22:55

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের একটি গ্রামে। তবে অভিযুক্ত শ্বশুর মৃত আব্দুল জব্বার গাজীর ছেলে ফজের আলী গাজীর দাবি এটা একটি পরিকল্পিত ষড়যন্ত্র।

ভুক্তভোগী গৃহবধূ (১৪) জানান, গত বছর ফজের আলী গাজীর ছেলে জাহিদ হাসান’র (১৯) সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে আমার শ্বশুর আমার দিকে কু-নজরে তাকাতো। যার সূত্রধরে গত ৬ ডিসেম্বর আমার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর ফজের আলী গাজী আমাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ওই দিন আমি বিষয়টি আমার শাশুড়িকে জানাই। পরিবার ও লোকলজ্জার ভয়ে বিষয়টি পারিবারিকভাবে মিমাংসা করে নিই। এর কয়েক দিন পর আবারও বাড়িতে কেও না থাকার সুযোগে শ্বশুর আমাকে ধর্ষণ করে। এভাবে চার দিন ধর্ষণ করেছে বলে জানান তিনি। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছিল।

এদিকে অভিযুক্ত ফজের আলী গাজীর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার দুই স্ত্রী। আমি আমার সন্তানদেরকে ১০ কাঠা করে জমি লিখে দিয়েছি। ছোট বউয়ের ছেলেকে জমি লিখে দেওয়ায় বড় বউয়ের দুই ছেলে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

আমি একটি মাদ্রাসার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। আমি এই ধরণের কাজ করিনি। এই বলে তিনি হাউমাউ করে কাঁদতে থাকে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এখনও কারও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *