নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার ছাদ ঢালাই
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলাধীন নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার দ্বিতীয় তলার ছাদের ঢালাই হয়েছে। সোমবার সকাল ৯টায় মাদরাসা ও এতিমখানার ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি কাজী আবু হেলাল মো: জিন্নুরায়েন, কামালনগর কবরস্থান মসজিদের ইমাম মুফতি ইয়াছিন আলম খাঁন, নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার সম্পাদক ডা: শেখ রাশীদ আহম্মদ, উপদেষ্টা ডা: শেখ মাসুদুর রহমান, মীর তুহিন হাসান, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য খন্দকার আনিসুর রহমান, মাও. ইলিয়াস খাঁন, মুহতামিমসহ অন্যান্য শিক্ষক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাবসা বায়তুল আমান জামে মসজিদের ইমাম মুফতি শেখ মহিবুল্লাহ।

Leave a Reply