ঢাকাSunday , 26 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা নবগঠিত স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 December 2021, 22:36

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলা নবগঠিত স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের আমতলা মোড়াস্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক গোলাম সরোয়ারের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন আফিল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মিলন হোসেন সিকদ্দার, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আসলাম পারভেজ শাহিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক সাইদুল ইসলাম হিমু প্রমুখ।

সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক বলেন, আমরা আগামী আন্দোলন-সংগ্রামে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা সকল পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা একসঙ্গে রাজপথে থাকবে এটাই আমাদের প্রত্যাশা। এছাড়া তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাংলাদেশের গণমানুষের সবচেয়ে একজন জনপ্রিয় নেতা। অথচ তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়া খুবই অমানবিক। বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায়দায়িত্ব বর্তমান সরকারকেই নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *