ঢাকাSunday , 26 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 December 2021, 22:48

খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় “মানবিক হন, শীতার্থদের পাশে দাঁড়ান” এই শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও তুয়ারডাঙ্গাস্থ আস-সাদিক যুব সংঘের পক্ষ থেকে অসহায়,দুঃস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার(২৫ ডিসেম্বর) বিকালে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তুয়ারডাঙ্গা গ্রামে ঈদগাহ ময়দানে আস সাদিক যুব সংঘের সভাপতি মোঃ পলাশ সরদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ অলিউল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মোঃ মঈন উদ্দিন সরদার (বীর মুক্তিযুদ্ধা) এ শীত বস্ত্র কম্বল শীতার্থদের মাঝে প্রদান করেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন পাঠ করেন মোহাম্মদ আমানুল্লাহ আমান।

শীতবস্ত বিতরণকালে অতিথিবৃন্দরা বলেন,আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে ছিন্নমূল,অসহায়,দরিদ্রের পাশে দাঁড়ানো উচিৎ। শীতার্থদের শীত নিবারনের জন্য সামাজিক,রাজনৈতিক বিভিন্ন সংগঠনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে মোঃ ইব্রাহিম খলিল (টুকু), মোঃ আনারুল ইসলাম মোল্লা, আলহাজ্ব শফিকুল ইসলাম,মোঃ মজনু সারদার, মোসাম্মৎ লাইলি খাতুন,সদস্যদের মধ্যে সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন, আশরাফুল, শাহিনুর ইসলাম (শাহীন) রাজু হোসেন, শাহিন আলম,মারুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *