ঢাকাSaturday , 25 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাগুরায় বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ বিশ্বাসের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 December 2021, 22:47

মাগুরা (তালা) প্রতিনিধি : তালা উপজেলার মাগুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ বিশ্বাস (৭৫) আর নেই। বার্ধক্যজনিত কারণে শনিবার ভোররাতে মাগুরায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ পুত্র ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে এলাকায় বীর মুক্তিযোদ্ধাসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। শনিবার দুপুরে তালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড তারেক সুলতান, তালা থানার ওসি নয়ন মুন্সি, সেকেন্ড অফিসার বৃতিশ কুমার রায় উপস্থিত ছিলেন।

এছাড়া মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড হাফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার মোল্লা, সাজ্জাদ হোসেন বীর মুক্তিযোন্ধা গৌরপদ মন্ডল, মাগুরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাস্টার নিহার রঞ্জন মন্ডল, সাধারণ সম্পাদক একরামুল মহলদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান গাজী, ইউপি সদস্যা সাবিনা বেগম, শেখ রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গার্ড অব অনার শেষে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ বিশ্বাসের মরদেহ সৎকার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *