সাতক্ষীরায় স্কুল শিক্ষার্থীদের মাঝে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ১২ থেকে ১৭ বছর বয়সী এক লাখ স্কুল শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকা প্রদান কর্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট থেকে ১০ শ্রেণীর ছয় শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই টিকা প্রদান করা হয়।
শিক্ষার্থীরা এ সময় দীর্ঘ লাইনে দাড়িয়ে টিকা গ্রহণ করেন।
সাতক্ষীরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লা আল মামুন জানান, বৃহষ্পতিবার সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের টিকা প্রদান কার্যক্রম শুরুর পাশাপাশি পর্যায়ক্রমে জেলার ৬০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে এই টিকা প্রদান করা হবে।

Leave a Reply