ঢাকাThursday , 23 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 December 2021, 22:36

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিকী (২০২১-২০২৫ অর্থবছর) পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে কর্মশালা বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে, অগ্রগতি সংস্থার সহযোগিতায় ও উপজেলা পরিষদের বাস্তবায়নে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আহমাদউল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা মমতাজ হোসেন মন্টু, শহীদ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব এড. জাফরুল্যাহ ইব্রাহিম, উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি আব্দুস সালাম, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ইলাদেবী মল্লিক, শিক্ষিকা কনিকা সরকার, ইউপি সদস্য খায়রুল ইসলাম, হাবিবুর রহমান, কৃষ্ণগোপাল ঘোষ, উপজেলা সামাজিক উদ্যোগ ফোরামের সদস্য আশেক মেহেদী, মঞ্জুরুল ইসলাম, প্রিয়াঙ্কা প্রমুখ। অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার আব্দুস সালামের সঞ্চালনায় কর্মশালার শুরুতে উপজেলার চাম্পাফুল, তারালী, মথুরেশপুর ও ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সংক্রান্ত বইয়ের মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *