ঢাকাWednesday , 22 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় সহেন্দভাজন তিন ব্যক্তি আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 December 2021, 22:41

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামে গোলাম রসুল ডাবলু নামের এক ব্যক্তিকে নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় পুলিশ আওয়ামী লীগ নেতা ও শ্রীউলা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আবু হেনা শাকিলের ভাতিজাসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে তাদেরকে শ্রীউলা গ্রাম থেকে আটক করে।

আটককৃতা হলেন, শ্রীউলা গ্রামের মৃত কুদ্দুসের ছেলে ও আগামি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অঅবু হেনা শাকিলের ভাতিজা আকতারুজ্জামান লিটু, একই গ্রামের মৃত. নিজাম উদ্দীনের ছেলে নাজমুল হুদা খোকন এবং আবু বক্কর সরদারের ছেলে পলাশ সরদার।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর বলেন, আটককৃতের আচারণ সন্দেহ জনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

উলে¬খ্য: গত ১৬ ডিসেম্বর সকালে আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের রাসেদের চিংড়ি ঘের থেকে কোহিনুর সরদারের চেলে মাদকাসক্ত গোলাম রসুল সরদার ওরফে ডাবলু (২৭) এর লাশ উদ্ধার করে পুলিশ। ডাবলুর দু’চোখ, কপাল গলা, বাম পায়ের হাঁটুর নীচে ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের ভাই বাবলু সরদার বাদি হয়ে কারো নাম উলে¬খ না করে রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *