ঢাকাTuesday , 21 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেবহাটা থানায় বঙ্গবন্ধু ব্যাডমিন্টন প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 December 2021, 22:22

দেবহাটা ব্যুরো : মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহর আয়োজনে সোমবার রাতে থানা প্রাঙ্গণে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলার উদ্বোধনি অনুষ্ঠানে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম।

খেলার রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক আর.কে.বাপ্পা ও তাকে সহযোগিতা করেন রেফারি ফেডারেশনের সদস্য ফারুক হোসেন। খেলায় সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ওসির নেতৃত্বে দুটি দলসহ মোট ৬টি দল অংশগ্রহণ করে। শেষে পুলিশ সদস্য মোশাররফ হোসেনের দল বিজয়ী হয় এবং পুলিশ সদস্য সবুজের দল রানার্স আপ হয়। শেষে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী ও বিজিত দলসহ সকল খেলোয়াড়দেরকে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *