ঢাকাTuesday , 21 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় নৌকা মার্কার প্রচার প্রচারণা শুরু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 December 2021, 22:33

খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় নৌকা প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থী এসএম শাহনেওয়াজ ডালিমের নৌকা মার্কার প্রচার প্রচারণা শুরু । মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের ২নং ওয়ার্ডের পিরোজপুর,পশ্চিম খাজরা,দূর্গাপুর,রাজবংশীপাড়া,ঋষিপাড়া,গোয়ালডাঙ্গা,খাজরা বাজারসহ প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে গনসংযোগ ও নৌকা প্রতীকের প্রচার-প্রচারণা করেন। ভোটারদের কাছে নৌকা প্রতীকের লিফলেট তুলে দেন। এর প্রচার-প্রচারণাকালে চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ ডালিম বিগত দুই বারের বয়স্কভাতা,বিধবাভাতা,প্রতিবন্ধীভাতা প্রায় শতভাগ যোগ্য ব্যক্তিদের পাইয়ে দিয়েছি। ভবিষতে এই সেবা অব্যহত থাকবে। সরকারের ধারাবাহিক এই সাফল্য ধরে রাখতে তিনি ভোটাদের কাছে আবারও ভোট প্রার্থনা করেছেন।

এসময় খাজরা হাইস্কুলের এডহক কমিটির সভাপতি প্রদ্বী কুমার চক্রবর্তী,সাংবাদিক কৃষ্ণ মোহন ব্যানার্জি,যুবলীগ নেতা হারুন সানা, শিক্ষক গনেশ চন্দ্র বৈদ্য,পশু চিকিৎসক মুকেশ মন্ডল,দিলিপ,শিবপ্রসাদ,সাবেক মেম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিলন কান্তি মন্ডল ,সৈনিক লীগের রিপন হোসেন,সিরাজুল সানা,২নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী আনারুল ইসলাম গাজী,সলেমান গাজীসহ ইউপি চেয়ারম্যানের ওয়ার্ডের বিভিন্ন স্তরের কর্মীগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *