ঢাকাSaturday , 18 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ৫ দিনব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 December 2021, 22:50

নিজস্ব প্রতিবেদক : ‘পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি, বাল্য বিয়ে এবং অনাকাক্সিক্ষত গর্ভ-ধারণ রোধ করি’ ¯েøাগানে সাতক্ষীরায় ৫দিনব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। নারী ও কিশোরীদের নিরাপদ প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয়ে ১৮ থেকে ২৩ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়।

শনিবার সকালে সাতক্ষীরার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (সিসি) ডা. জি, এম মুজিবর রহমান, উপ-পরিচালক রওশান আরা জামান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. লিপিকা বিশ্বাস, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল অফিসার ডা. জয়ব্রত ঘোষ, আব্দুল সেলিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। সঠিক পরিকল্পনার মাধ্যমে পরিবারের সার্বিক মঙ্গল উন্নতিসাধন করায় পরিবারের পরিকল্পনার লক্ষ্য। টেকসই উন্নয়ন লক্ষ্য বাংলাদেশে মাতৃ মৃত্যু হার ২০৩০ সালের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে। একারণে এই স্বাস্থ্য সেবা পেতে যাতে কোন রোগী ও তাদের স্বজনেরা ভোগান্তি না পায় সে দিকে খেয়াল রাখার পাশাপাশি সেবা প্রদানকারীদের আন্তরিকতার সাথে সেবা দেওয়ার আহŸান জানান। পরবর্তীতে সেবা গ্রহীতাদের মাঝে বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী (নিত্য প্রয়োজনীয় ঔষধপত্র) বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *