ঢাকাSaturday , 18 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটা যুব ক্রীড়া ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 December 2021, 22:28

পাটকেলঘাটা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত (গভ: নিবন্ধন নং- যুউঅ/সাত/নিঃ ০৪৪) সাতক্ষীরার ঐতিহ্যবাহী যুব স্বেচ্ছাসেবী সংগঠন পাটকেলঘাটা যুব ক্রীড়া ক্লাবের দ্বি-বার্ষিক (২১-২৩) কমিটি গঠন হয়েছে। গত পহেলা ডিসেম্বর ক্লাবের প্রতিষ্ঠাতা ৩ সদস্যের নির্বাচনি প্যানেল ঘোষণা করেন এবং ১৮ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। শনিবার সকাল ১০টায় নির্বাচনে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা না থাকায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে মাহবুব হোসেন ও মো. রিপন হোসাইনকে সাধারণ সম্পাদক করে ক্লাবের উপদেষ্টা সরদার মশিয়ার রহমান, শেখ জহুরুল হক ও মল্লিক শফিকুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শেখ তুহিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ রায়হান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, কোষাধ্যক্ষ মামুন হোসেন, দপ্তর সম্পাদক মো. আল আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহিন হোসেন শুভ, নির্বাহী সদস্য আবু হোসেন, মাহফুজুর রহমান, সাধারণ সদস্য মেহেদী হাসান, শেখ আহাদুর রহমান, শিমুল বিশ্বাস, কামরুজ্জামান কামাল, মিনহাজ মুনমুন, ফিরোজ হোসেন, আক্তার হোসেন, জাবের হোসেন, মাসুদ রানা, আব্দুল্লাহ আল মামুন, গৌতম কর্মকার, আসাদুরজামান মিন্টু, মো. রাশেদুল ইসলাম, মোসলেম উদ্দীন, অসিম সাধু, জয়দেব ঘোষ, আয়ুব আলী, আব্দুস সালাম, বায়জিদ হোসেন বাপ্পী, মিজানুর রহমান মান্না সহ ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য গত ০৭/১২/২০২১ ইং তারিখে মনোনয়ন পত্র সংগ্রহ, মনোনয়ন পত্র যাচাই ০৯/১২/২০২১, মনোনয়ন পত্র প্রত্যাহার ১০/১২/২০২১, প্রতিক বরাদ্দ ১১/১২/২০২১ এবং ১৮/১২/২০২১ তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা ও ক্লাবের উপদেষ্টা সরদার মশিয়ার রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *